নিজস্ব প্রতিবেদক:
জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে ‘রাজশাহী আন্তজার্তিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপ-২০১৬’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসন বাদশা।

বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান। রাজশাহী রেঞ্জ ডিআইজি এম খুরশীদ হোসেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমপ্লেক্সের চেয়ারম্যান এসিএম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আককাস আলীসহ কার্যনির্বাহী ও মহিলা সদস্যবৃন্দ।
এবারের টুর্ণামেন্টে ১১ টি দেশ হতে ১০২ জন বালক ও বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের ডাইরেক্টর হিসাবে নূর ইসলাম তুষার এবং টুর্নামেন্ট রেফরীর দায়িত্ব পালন করছেন ভারতের শ্রী জয় মুখার্জী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী ছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক আককাস আলী ও টুর্নামেন্ট ডাইরেক্টর নূর ইসলাম তুষার।
স/আর










