নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কোর্ট হাজত থেকে মাদক মামলার এক আসামি পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।

পলাতক মকলেছুর রহমান নামের ওই আসামির বাড়ি পবা উপজেলার জাঙালপাড়া গ্রামে। সে ওই গ্রামের আতিক উদ্দিনের ছেলে।
আসামি পালিয়ে যাওয়ার কথা স্বীকার করে রাজশাহী জেলা কোর্ট পুলিশের পরিদর্শক খুরশিদা আক্তার কনা সিল্কসিটি নিউজকে বলেন, আসামি অসাবধানতাবশত পালিয়ে গেছে। তবে তাকে সন্ধ্যার দিকে আবারো গ্রেপ্তারকরা হয়েছে। সে পালিয়ে তার এলাকায় যাওয়ার চেষ্টা করছিলে। এসময় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে কোর্ট হাজতে নিয়ে আসা হচ্ছে।
আদালত সূত্র জানায়, বিকেল তিনটার দিকে ওই আসামিকে কোর্ট হাজতে ঢুকানোর সময় সে পালিয়ে যায়। এরপর তাকে ধরতে অভিযানে নামে পুলিশ।
পবা থানার ওসি শরিফুল ইসলাম সিল্কসিটি নিউজকে বলেন, জেলা ডিবি পুলিশ মাদক মামলায় ওই আসামিকে আটক করে কোর্ট হাজতে পাঠায়। সেখান থেকে আসামি পালিয়ে যায়। আসামি কোর্টে পাঠানোর আগে পবা থানায় মামলাটি হস্তান্তর করে জেলা গোয়েন্দা পুলিশ।
স/আর










