প্রেস বিজ্ঞপ্তি:
দৈনিক সানশাইন প্রত্রিকার প্রধান প্রতিবেদক ইলিয়াস আরাফাতের চাচা আব্দুল বারী মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। শনিবার দুপুর ১২টার দিকে নগরীর উপশহর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

এসময় তার বয়স হয়েছিল ৮০ বছর। পরে বাদ মাগরিব নওগাঁর পোরশা উপজেলার শুড়িপুকুর নিজ গ্রামে তার জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়। তিনি অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। সকলের নিকট মরহুমের রুহের মাগফিরাত কমনা করে দোয়া চেয়েছেন তার পরিবার।
সাংবাদিক ইলিয়াস আরাফাতের চাচা আব্দুল বারী মন্ডলের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দৈনিক সানশাইন পরিবার। সানশাইনের সম্পাদক তসিকুল ইসলাম বকুল, ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী, মহাব্যবস্থাপক নুরুল হক, হিসাব ব্যবস্থাপক সাইফুল ইসলামসহ সানশাইন পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাফফেরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে সাংবাদিক ইলিয়াস আরাফাতের চাচা আব্দুল বারী মন্ডলের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এক শোক বার্তার আরইউজের সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক মরহুমের আত্মার মাফফেরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
স/অ










