বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় আড়ানী পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার আলীর সভাপতিত্বে মোবাইল কনফারেন্সের মাধ্যমে পৌরসভার ১৮টি বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মোবাইল কনফারেন্সের মাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার উন্নয়নের দায়িত্ব আমার। আমার বাড়ি আড়ানী পৌর এলাকায়। কখন কিভাবে উন্নয়ন করতে হবে সেটি আমিই ভালো জানি। সময় মতো পৌর এলাকায় সমস্ত কাজ মেয়রের মাধ্যমে আমি করব। এছাড়া সামগ্রীকভাবে ব্যাপক উন্নয়ন করেছি। আরো উন্নয়ন হবে। আপনারা ধর্য্য ধরুন।
তিনি আরো বলেন, এক সময় দেশের অর্ধেক মানুষ দারিদ্র ছিল। কিন্তু এখন নেই। আগামীতে এর সংখ্যা আরো কমে আসবে। এছাড়া চক্রান্তকারিরা কখনোই কোন কাজে সফল হতে পারে না। উন্নয়নে যারা বাধাগ্রস্থ করবে তাদের আইনের আওতায় আনা হবে।
আড়ানী পৌরসভার ঈদগা মাঠে আয়োজিত পৌরসভার উন্নয়ন মূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুল আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদেক কবীর, অধ্যাপক রাম গোপাল শাহা, মহিলা নেত্রী জয়জয়ন্তী সরকার মালতি, আড়ানি পৌড় ছাত্র লীগের সা.সা. নুরুজ্জামান খান নাইম প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসবার সকল ওয়ার্ডের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ আওয়ামীলীগের ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
স/অ










