নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে বাগদাফার্মে আদিবাসী হত্যা, উচ্ছেদ, ঘরবাড়ি ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি নগরীর গনকপাড়া মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে আদিবাষী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতী ভূষণ মাহাতোর সভাপতিত্বে বক্তব্য দেন, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিঠুন কুমার উরাও, সহ-সভাপতি যাকোব এক্কা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি হেমন্ত মাহাতো, সাধারণ সম্পাদক নকুল পাহান, রাজশাহী কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক দুলাল মাহাতো, কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমব্রম প্রমুখ।

সংহতি বক্তব্য দেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক দীপেন চাকমা, সহ-সাধারণ সম্পাদক দীপন চাকমা প্রমুখ।
স/আ










