নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে যুবলীগের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৪ টায় রাজশাহী রেলওয়ে ষ্টেশন চত্ত্বরে এ সমাবেশের আয়োজন করে রাজশাহী মহানগর যুবলীগ ।

রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে এ সময় বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও মহানগর আওমীলীগের সভাপতি এ,এইচ,এম খাইরুজ্জামান লিটন সংবর্ধণা প্রদান করা হয়।
সমাবেশে যুবলীগের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদ নির্বাচিত হওয়ায় মহানগর আ’লীগের সভাপতি এ,এইচ,এম খাইরুজ্জামান লিটনকে সংবর্ধনা দেয়া হয়।
স/শ










