রাজশাহী

তাহেরপুরে দুই আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক১১ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরের জাহেদুল ইসলাম (৫৫) ও আব্দুর রাজ্জাক স্বপন (৪৫) নামের দুই আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাহেরপুর পৌরসভার পুরাতন বাস স্ট্যান্ট এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর খবর পেয়ে তাহেরপুর ফাঁড়ির পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে বাগমারা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে সিল্কসিটি নিউজকে জানান আহত জাহেদুল ইসলামের ছোট ভাই জহুরুল ইসলাম খোকন।

 

  • আহতদের মধ্যে জাহেদুল ইসলামের বাড়ি গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। আর আব্দুর রাজ্জাক স্বপন একই ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি। তার বাড়ি ওই ইউনিয়নের শিবজাইট গ্রামে।

জহুরুল ইসলাম খোকন বলেন, তাহেরপুর পুরাতন বাস স্ট্যান্ডে জাহেদুল ইসলামের মোল্লা ফার্মাসি নামের ওষধের দোকান রয়েছে। তার ওষধের দোকানের ভিতরে জাহেদুল ও স্বপন বসে ছিল। এসময় ৮ থেকে ১০ জন সন্ত্রাসী দোকানের ভিতরে গিয়ে তাদের লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
তাহেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহীন দেওয়ান সিল্কসিটি নিউজকে  বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। তবে পুলিশ পৌঁছার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ আহত জাহেদুল ও স্বপনকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলেও জানান তিনি।

স/অ