পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় সুন্দর পাচমান (৪৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
সে ভারতের বিহার রাজ্যের মোজাফরপুর থানার রজবাড়ি মিথিয়া গ্রামের পাচু পাচমানের ছেলে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার ভালুকগাছী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে তাকে সন্দেহ জনক ভাবে চলাফেরা করতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার এসআই রইজ তাকে আটক করে থানায় নিয়ে আসে। বাংলাদেশে প্রবেশের পাসর্পোট দেখতে চাইলে সে পাসর্পোট দেখাতে পারেনি।
বাংলাদেশে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
স/শ










