নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ল্যাপটপ চুরির ঘটনায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের জেরে এ্কাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টা থেকে আগামী ১৮ নভেম্বর সকাল পর্যন্ত সাতদিন এই নির্দেশ বহাল থাকবে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় রুয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা কামরুজ্জামান হিরো সিল্কসিটিনিউকে এ বিষটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত হয় যে আগামী সাত দিন প্রতিটি হলের সকল শিক্ষার্থীদের হল ত্যাগের নিদের্শ দেন রুয়েট প্রশাসন। এর আগে গত কয়েকদিন ধরে ঘটে যাওয়া ল্যাপটপ চুরির ঘটনায়কে কেন্দ্র করে সংঘর্ষের কারণে মূলতো বন্ধ করা হলো।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকের রুয়েটে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩ জন আহত হয়। পরে আহত মাসুম আকন্দকে (২২) রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করা হয়। আর বাকিদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়।
এর আগে গত মঙ্গলবার রাত আটটার দিকে একই ঘটনার জের ধরে রুয়েটের রসায়ন বিভাগের শিক্ষক ও আওয়ামী লীগ নেতা সিদ্ধার্ধ শঙ্কর রায়কে লাঞ্চিত করার ঘটনা ঘটে। ল্যাপটপ চুরির জের ধরে রুয়েট ছাত্রলীগের কর্মী সাকিল কবীরকে চড় মারাকে কেন্দ্র করে ওই শিক্ষককে লাঞ্চিত করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ নিয়ে ওইদিন রুয়েটের শহীদ জিয়াউর রহমান হলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মহানগর ছাত্রলীগের একটি গ্রুপ এসে শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর রায়ের পক্ষ নিলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে। এরই মধ্যে বৃহস্পতিবার রাত নয়টার দিকে রুয়েট ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
স/আ









