নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মাড়িয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রেজাউল করিম, রেজাউল করিমের ছেলে আল-আমিন, এমদাদুল হকের ছেলে উজ্জল হোসেন, মনিনাগ গ্রামের আছতুল্য হোসেনের ছেলে কাজেম উদ্দিন, ভেদাউল্যার ছেলে আফছার আলী, কাজেম উদ্দিনের ছেলে সুলতান শেখ, আফছা আলীর ছেলে হানিফ উদ্দিন ও আরিফ হোসেন, ঘুটু মিয়ার ছেলে ফেরদৌস আলম, ফোকপাল গ্রামের কালিয়া রহমানের ছেলে আব্দুল মজিদ।

পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবিরের নির্দেশে এস আই জিন্নুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় গ্রেফতারী পরোয়ানা মুলে ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, মাড়িয়া গ্রামের ফেরদৌস আলমের পুকুর হতে গত ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর চুরি করে মাছ বিক্রি করে আসামিরা। এতে সে বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলা নং- ১৬১/সি।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স/শা










