নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় একটি বাসা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় ঘরের বিভিন্ন প্রয়োজনীয় জিসিপত্র পুড়ে যায়।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপশহর স্যাটালাইট স্কুল মাঠ এলাকায় ৬৪৪ নম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম সিল্কসিটিনিউজকে জানায়, আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি বৈদুতিক সর্টসাকির্ট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেতে পারে। তবে তেমন ক্ষয়কক্ষতি হয়নি।
স/আ










