সদ্য প্রকাশিত
রাজশাহী

দৈনিক বার্তা’র প্রশাসনিক কর্মকর্তা মোজাফফর আহম্মেদের ইন্তেকাল

নিউজ ডেস্ক১০ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
দৈনিক বার্তা’র প্রশাসনিক কর্মকর্তা মোজাফফর আহম্মেদের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক:
দৈনিক বার্তা’র প্রশাসনিক কর্মকর্তা মো. মোজাফফর আহম্মেদ (৭৫) ইন্তেকাল করেছেন(ইন্নানিল্লাহি…….রাজেউন)। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। রাজশাহী মহানগরীর রাজাহাতা এলাকার মৃত মসলেহ্ উদ্দিন আহম্মেদের ছেলে।

 
এর আগে বুকের বাম পাশে ব্যথা অনুভব করলে (হৃদরোগ) মঙ্গলবার রাত ৯টার দিকে তাকে রামেক হাসপাতালের কার্ডিওলজী বিভাগে (৩২ নম্বর ওয়ার্ড) ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার বাদ আসর মালোপাড়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাযা’র নামাজ আদায় শেষে হেতেম খাঁ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

 
জানা গেছে, মরহুম মোজাফফর আহম্মেদ দৈনিক বার্তায় ১৯৯৬ সালে প্রশাসনিক কর্মকর্তা পদে যোগদান করেন। এর আগে তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উপ-সচিব ও তার আগে সেখানেও প্রশাসনিক কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে এক ছেলে ও তিন মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। মোজাফফর আহম্মেদের মৃত্যুতে আগামিকাল শুক্রবার (১১ নভেম্বর) বাদ আসর দৈনিক বার্তা কার্যালয়ে এক মিলাদ-মাহফিলের আয়োজন করেছে কর্তৃপক্ষ।

987
মোজাফফর আহম্মেদের মৃত্যুতে দৈনিক বার্তা’র সম্পাদক এস.এম.এ কাদের, সহ-সম্পাদক আব্দুল কাইয়ুম, বার্তা সম্পাদক ফারুক খন্দকার, ট্রাস্টি বোর্ড’র সদস্য এ্যাড. কামরুল মনির, এ্যাড, এরশাদ আলী ঈসা, আব্দুল হাই সহ প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী শোক প্রকাশ করেছেন। একই সাথে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে দৈনিক বার্তা’র সম্পাদক এস.এম.এ কাদের বলেন, মোজাফফর আহম্মেদের মৃত্যুতে অপুরনীয় ক্ষতি সাধিত হলো। তাঁর মত এমন সৎ ও অভিজ্ঞ ব্যক্তি বর্তমান যুগে পাওয়া খুবই দুঃস্কর।

 
এদিকে দৈনিক বার্তা’র প্রশাসনিক কর্মকর্তা মো. মোজাফফর আহম্মেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বার্তা সংস্থা ফেয়ার নিউজ সার্ভিস’র (এফএনএস) পক্ষে শোক প্রকাশ করেছেন রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান এস.এইচ.এম তরিকুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার পক্ষে সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু, সাধারণ সম্পাদক আবু সালে মো. ফাত্তাহ, রাজশাহী সিটি প্রেসক্লাবের পক্ষে সভাপতি মোহাম্মদ জুলফিকার, সাধারণ সম্পাদক রফিক আলম, যুগ্ম সম্পাদক আজিবার রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম। একই সাথে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে পৃথকভাবে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

 

স/শ