গোদাগাড়ী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ীতে ২০০ পিচ ইয়াবাসহ এক যবককে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী পবা উপজেলার মুরালী পুর গ্রামের রফিকুল ইসলাম (৩৬)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে গোদাগাড়ী পৌর শহরের মহিশালবাড়ী বাজার হতে মোটর সাইকেল যোগে আটককৃত রফিকুল ইসলাম রাজশাহীর দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিকে গোদাগাড়ী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম গতিরোধ করে দেহে তল্লাসী চালিয়ে প্যান্টের পকেট হতে ২০০ পিচ ইয়াবা উদ্ধার করে রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান।
স/শ










