সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

যারা নিজেদের সম্রাট বানিয়েছে তাদের কোন কমিটিতেই স্থান হবে না: মেয়র লিটন

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০১৯৩ মিনিট পড়া
যারা নিজেদের সম্রাট বানিয়েছে তাদের কোন কমিটিতেই স্থান হবে না: মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও অবস্থান সবাই জানেন। সম্প্রতি সহযোগী সংগঠনের গঠিত কমিটিগুলোতে দেখেছেন, আগামীতে আওয়ামী লীগের সম্মেলনেও দেখবেন, যারা নিজেদের সম্রাট বানিয়েছে, চুরি-ডাকাতি, লুটতারাজ করেছে, তাদের কোন কমিটিতেই কোন স্থান হবে না।

আজ শনিবার সকালে শহীদ খোকন পার্কে বগুড়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিগত ১১ বছর আগে আমরা কি কখনো ভাবতে পেরেছি, নিজেদের অর্থায়নে আমরা পদ্মা সেতু করতে পারব, ঢাকা-চট্রগ্রাম ছয় লেনের রাস্তা হবে, ঢাকা থেকে আশুলিয়া হয়ে এলেঙ্গা হয়ে বগুড়ার পাশ দিয়ে বাংলাবান্ধা পর্যন্ত ছয় লেনের রাস্তা হবে, কখনো ভাবতে পেরেছি এদেশের মানুষের মাথাপিছু আয় প্রায় দুই হাজার মার্কিন ডলারে পৌছাবে, জিয়াউর রহমানের আমলে যেখানে দিনে ১০/১২ বার বিদ্যুৎ চলে যেত, এখন কখন যায় সেটা মনে করতে হবে, এতোকিছুর পরও কি বগুড়ার মা-বোনদের কাছে বলতে হবে নৌকায় ভোট দিন? বগুড়াতে আওয়ামী লীগে এগিয়েছে, আর একটু এগুতে হবে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি একটা একটা করে অসমাপ্ত কাজ শেষ করছেন। আমাদের সবাই মিলে একসাথে কাজ করে যেতে হবে।

বগুড়া পৌর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোঃ মকবুল হোসেন উদ্বোধন করেন।

প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু।

বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মকবুল হোসেন মুকুল, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু।

এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে বগুড়া জেলা পৌর আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করা হয়।

অন্যদিকে বগুড়া পৌর আওয়ামী লীগের সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বগুড়া পৌর আওয়ামী লীগের বর্তমান আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন। সাধারন সম্পাদক পদে চারজন প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। এজন্য সাধারণ সম্পাদক নির্বাচনে কাউন্সিল অধিবেশন বগুড়া জেলা মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ সম্পাদক নির্বাচনে কাউন্সিলরবৃন্দ ভোট প্রদান করছেন।

স/অ