লালপুর প্রতিনিধি:
বুধবার সকালে নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৮০ কেজি ওজনের গাঁজার গাছসহ মোকাদ্দেস আলম ওরোফে কালু (৪০) কে আটক করেছে পুলিশ। মোকাদ্দেস ঐ গ্রামের মৃত মেসের আলীর ছেলে।
লালপুর থানা সূত্রে জানা যায়, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদের নের্তৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরপাড়া গ্রামের মোকাদ্দেসের বাড়িতে অভিযান চালিয়ে ৮০ কেজি ওজনের ৮ টি গাঁজার গাছ উদ্ধার করে। এ সময় পুলিশ কালুকে আটক করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মোকাদ্দেস তার বাড়িতে গাঁজার চাষ করতো এবং মাদক ব্যবসার সাথে জড়িত, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
স/শ











