নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে মানহানির মামলায় জামিন নিলেন সাবেক এমপি গোলাম মাওলা রনি। বুধবার দুপুরে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন।
পরে শুনানি শেষে আদালতের বিচারক জুলফিকার উল্লাহ তার জামিন মঞ্জুর করেন। এ সময় মামলা অপর আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে আবারও সমন জারি করেন।

এর আগে আইনজীবীদের নিয়ে পত্রিকায় আপত্তিকর কলাম লেখায় রাজশাহীর আদালতে গত ৯ অক্টোবর দুপুরে সাবেক এমপি গোলাম মাওলা রনি, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়।
রাজশাহী অ্যাডভোকেট বারের আইনজীবী শামিম আখতার হৃদয় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই দিন আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।
আইনজীবী শামিম আখতার হৃদয় জানান, সাবেক এমপি গোলাম মাওলা রনি গত ৩০ সেপ্টেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিনিধি পত্রিকার ৪নং পৃষ্ঠায় ‘সুন্দরী সুজানা, দুই বৃদ্ধ এবং এক উকিল!’ শিরোনামে খোলা কলাম লেখেন।
ওই কলামের শেষাংশে সাবেক এমপি গোলাম মাওলা রনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ওষুধ কোম্পানির উদারহণ দিয়ে আইনজীবীদের সম্মানহানী করেছেন। এজন্য মামলাটি দায়ের করা হয়েছে।
স/অ










