নিজস্ব প্রতিবেদক:
চাল নিয়ে চালবাজি এটা পুরনো কথা।সরকারের সেই ১০টাকা দরের চাল নিতে এসে এক প্রকার জিম্মি হয়ে আছে সাধারণ মানুষ। ডিলাররা ১০ টাকা দরের চাল বিভিন্ন দামে থেকে শুরু করে দরিদ্রদের না দেয়া একাধিক অভিযোগ উঠেছে এ চাল নিয়ে। আবার এই চাল বিক্রির ডিলাররা তাদের ইচ্ছে মত আত্মীয়স্বজনের চালের কার্ড দেয়া অভিযোগও ওঠে কারো কারো বিরুদ্ধে। সেই চাল দিতে না পেরে কেউ কেউ আবার টাকা দিচ্ছেন।

এবার সেই অভিযোগকে ঝাপিঁয়ে চালের পরিবর্তে নগদ টাকা দেয়ার অভিযোগ ওঠে রাজশাহীর মোহনপুর উপজেলায়। শুধু এই অভিযোগই নয়, এই উপজেলার ৬টি ইউনিয়নে হত দরিদ্রদের মধ্যে চালের তালিকা তৈরির সময়ও অনিয়ম হয়েছে।আবার তালিকায় হতদরিদ্রদের নাম বাদ দিয়ে এলাকার প্রভাবশালী, দলীয়করণ ও ব্যবসায়ীদের নাম অর্ন্তভূক্ত করা হয়।
ধূরইল ইউনিয়নে চাল না পেয়ে প্রায় শতাধিক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। তার প্রেক্ষিতে ডিলার নিজের গা বাঁচাতে ভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে চালের পরিবর্তে মেসার্স এম,এম ট্রেডাস এর স্বত্বাধারী ডিলার মিজানুর রহমান ৬শত থেকে সাড়ে ৭শত টাকা হাতে ধরিয়ে দেয়।
এলাকার এই কার্ড ৮৮৭, ৯০৫, ৮৯০, ৮৭৫, নম্বরের কার্ডধারীদের। এবং ফেয়ার প্রাইজ কার্ডে সহি/ স্বাক্ষর করে নেই। যদি কেউ টাকা নিতে না চাইলে কার্ড বাতিলের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। তবে ডিলার মিজানুর রহমানের কাছে যোগযোগ করলে বিষয়টি এড়িয়ে যান।
এর মধ্যে মোহনপুর উপজেলার সকল ডিলারদের চাল দেয়া বন্ধ করে দেয়া হয়েছে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভীন সিল্কসিটিনিউজকে নিশ্চিত করেছেন । তিনি বলেন, চালের পরিবর্তে যদি কোন ডিলার ভোক্তাদের টাকা দেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যে সকল ডিলারদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যে সকল ডিলারদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। তাদরে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
খাদ্য নিয়ন্ত্রক পারভিন আরো বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির আসলে আমরা বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থাগ্রহণ করবো। তবে পত্রিকায় প্রকাশিত খবরের মাধ্যেমে আমরা শুনতে পারেছি। যে চলের পরিবর্তে টাকা বিতরণ করা হয়েছ।
স/আ










