সদ্য প্রকাশিত
রাজশাহী

শীত নিবারণে লেপের স্থান দখল করছে কম্বল

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া
শীত নিবারণে লেপের স্থান দখল করছে কম্বল

তারেক মাহমুদ :  
শীত এখনো জেঁকে বসেনি। তার পরে সকাল সন্ধ্যার মিষ্টি বাতাস সঙ্গে শীতের জানান দিচ্ছে প্রকৃতি যেন শীতের আসল রুপে রুপান্তিত হবে। তাই শীতকে দূরে রাখতে দরকার গরম কাপড়ের। শুধু গরম কাপড় নয় শীতের নিবারণর জন্য যে জিনিসটা বেশি প্রয়োজন সবার আগে লেপ।

 

আর শীতের সাথেই পাল্লা দিয়ে লেপ বানাতে ব্যাস্ত দোকানি ও কারিগররা। কারিগরদের অনেকেই বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আবার অনেকেই আছেন যারা সদ্য এই পেশায় ঢুকেছেন। মঙ্গলবার রাজশাহীর সাহেব বাজার সংলগ্ন গনকপাড়ায় গিয়ে দেখো যায় লেপ বানানো নিয়ে ভীষন ব্যস্ত সময় পার করেছেন এসব কারিগরেরা। তবে আধুনিকতায় লেপকে অনেকটা পিছিয়ে স্থান দখল করেছে, কম্বল। তাই অর্ডার অনুযায়ী সময় মোতাবেক লেপ প্রস্তুত করছেন তারা।

 

কথা হয় নগরীর গনকপাড়ার সবুজ এন্ড বাদার্সের এর মালিক লেপ ব্যাবসায়ী আসলাম এর সাথে। তিনি  জানান, এখনো শীত পুরোদমে পড়েনি। লেপের ব্যাবসা জমতে আরো ১০ থেকে ১২ দিন সময় লাগবে। তবে এখন দিনে ২-৪ টা লেপ তোশক বিক্রি হচ্ছে। তুলার মান দেখে ক্রেতারা আমাদের কাছে অর্ডার দিয়ে যাচ্ছেন। তাই ক্রেতাদের অর্ডারটিকে এখন বেশি প্রাধান্য দিচ্ছি।

15044873_1829035210718916_1470191578_o

তিনি বলেন, এটা আমাদের বাপ দাদার ব্যাবসা আমি ছোট থেকেই এই ব্যাবসার সাথে সপৃক্ত আছি। আমার ব্যাবসার বয়স  ৫৫ বছর হয়েছে। মানুষ আগে থেকেই শীত নিবারণের জন্য লেপের ব্যাবহার করে আসছে। তবে কয়েক বছর ধরে দেখছি লেপের চাহিদা একটু কম, কারণ কম্বল লেপের জায়গা অনেকটা দখল করে নিয়েছে। তবে শীত বেশি পড়লে লেপের চাহিদা বাড়ে। এখন তেমন বিক্রি না হলেও শীত বাড়লে বিক্রি বাড়বে ।

লেপ বানাতে আসা নগরীর শালবাগানের সপুরা এলাকার সাবেক বিজিবি কর্মকর্তা হুমায়ন কবির বলেন, আমি আগেই থেকেই শীতের জন্য লেপের ব্যাবহার করি কিন্ত এখন আমার সন্তানরা লেপের থেকে কম্বলের গুরুত্ব একটু বেশি দেয়। আজ এসেছি বায়না দিতে লেপের কাপড় ও তুলা কিনেছি পরশু এসে নিয়ে যাবো।
সাহেব বাজারের আবদুল্লাহ্ বার্দাস এর মালিক মোজাম্মেল হক জুয়েল দীর্ঘ ১৫ বছর ধরে এই ব্যাবসার সাথে সম্পক্ত আছেন। তিনি সিল্কসিটি নিউজকে  জানান, শীত পুরোদমে না পড়ায় এখনো লেপের চাহিদা বাড়েনি তবে সপ্তাহ খানিক পরে লেপের চাহিদা বাড়বে।ক্রেতারা সব সময় নরম তুলাই বেশি পছন্দ করেন। সে কারণের নরম সাদা তুলা একটু বেশি ব্যাবহার করা হয়। আর পাতলা লেপের কাপড়ের চাহিদা বেশি থাকে। শীত বেশি পড়লে প্রতিদিন ১৫ থেকে ১৮ টি লেপ বিক্রি হয়। সে তুলনায় এখন অনেক কম বিক্রি হচ্ছে।

 

এদিকে মৃদু শীতে জমতে শুরু করেছে নগরীর আরডি এ মার্কেটের কম্বল বিক্রি। বিশেষ করে ছোট বাচ্চাদের কম্বল বেচাকেনা দোকানগুলোতে। দোকান গুলোতে সাজানো হয়েছে ছোট বড় নানা প্রিন্টের কম্বল। এসব প্রিন্ট কম্বল কেনার ক্রেতাদের বেশির ভাগই আসছেন শহরের বাইরে থেকে। শীত জেকে বসার আগেই প্রত্যন্ত অঞ্চলের ক্রেতাগুলো পাড়ি দিচ্ছেন শহরে কম্বল কিনতে।

 

15046387_1829035817385522_1807106467_n

ব্যাবসায়ীরা বলছেন, শীতের শুরুতে ছোট বাচ্চাদের কম্বল গুলো বেশি বিক্রি হয়। এখন মোটামুটিভাবে শুরু হয়েছে তবে আর কিছু দিন পর বড়দের কম্বল বিক্রি বেশি হবে বলে আশা করা যায়।

 

আর ডি এর মার্কেটের কম্বল ব্যবসায়ী রহমত আলী বলেন, বাজার এখনো সেভাবে জমেনি। তবে এখন ছোটদের কম্বল বেশি বিক্রি হচ্ছে। শহরের বাইরে বেশি শীত,তাই গ্রামের ক্রেতার সংখ্যা বেশি।
কদিন বাদেই জেঁকে বসবে শীত। ধুম পড়বে গরম কাপড়ের কেনাকাটার। শীত কে উপেক্ষা করে নগরীর বাজারগুলোতে এখন গরম কাপড়ের আধিক্য বেশি।

 

 

স/তা