সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
নাটোর

চলনবিলের দলছুট হনুমান বগুড়ায় উদ্ধার

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০১৯১ মিনিট পড়া
চলনবিলের দলছুট হনুমান বগুড়ায় উদ্ধার

সিংড়া প্রতিনিধি:
সিংড়ার চলনবিলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো সেই দলছুট মুখপোড়া হনুমানকে উদ্ধার করেছে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। বৃহস্পতিবার সকালে বগুড়ার কাহালু এলাকা থেকে উদ্ধার করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে দলছুট একটি মুখপোড়া হনুমান সিংড়ার চলনবিল ও বগুড়ার নন্দীগ্রাম এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। হনুমানটিকে দেখতে কৌতুহলী লোকজন ভিড় করছিল। আর এই প্রাণীটি কোথা থেকে কিভাবে এসেছে কারও জানা নেই। তাই প্রাণীটির জীবনহানির আশঙ্কায় বন্যপ্রাণী রাজশাহী অফিসে খবর দেয় এলাকাবাসী। পরে বৃহস্পতিবার সকালে সিংড়ার চলনবিলে ঘুরে বেড়ানো সেই মুখপোড়া হনুমানকে উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় অফিসে নেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকার ক্রাইম কন্টোল ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অশিষ কুমার মল্লিক, রাজশাহী ক্রাইম কন্টোল ইউনিটের ফরেস্টার আশরাফুল ইসলাম, পরিবেশবাদী বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সদস্যবৃন্দ।

রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, প্রাণীটি উদ্ধার করে রাজশাহী অফিসের রাখা হয়েছে। পরবর্তীতে নিরাপদ জায়গায় অবমুক্ত করা হবে।

স/অ