সদ্য প্রকাশিত
রাজশাহী

পুঠিয়ায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সফল করতে আলোচনা সভা

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সফল করতে আলোচনা সভা
পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিভাগীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সফল করতে  মঙ্গলবার বিকেলে জরুরি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে মোঃনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলহাজ আনোয়ারুল ইসলাম।
মতামত ব্যাক্ত করেন, পুঠিয়া পৌর মেয়র আসাদুল হক, ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান, গাজী সুলতান, আবদুল করিম, উপজেলা প্রকৌশলী আরিফ মাহমুদ বর্কতুল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা সারমীন শাপলা, 
প্রসঙ্গত, আগামী ১২ নভেম্বর দুপুর আড়াইটায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম এবং সাম্প্রতিক সম্প্রীতির বিষয়ে রাজশাহী বিভাগীয় পর্যায়ে একযোগে ভিডিও কন্ফারেন্স করবেন।
পুঠিয়া উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোয় বড় পর্দায় ভিডিও কন্ফারেন্সটি প্রদর্শিত হবে।
স/অ