বাগমারা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ে আর্থীক সহায়তা ও সরকারী করনের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাগমারা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাগমারা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিষহরা প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয় এর শিক্ষকদের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাগমারা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি ও বিষহরা প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম সরকার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সংস্থার বর্তমান কর্মসূচী হিসেবে প্রতিবন্ধী ছেলে মেয়েদের দক্ষ মানব শক্তিতে পরিনত করার জন্য মোহনপুর উপজেলার বিষহারা গ্রামে প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠানটিতে প্রায় আড়াই শতাধিক প্রতিবন্ধী ছেলে মেয়ে পাঠদান করছে। এলাকার প্রতিবন্ধী শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বিদ্যালয়টি সরকারী করনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সমাজ কল্যাণ মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করা হয়।
সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের প্রতিবন্ধী ও এতিম বিষয়ক শাখার প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিষহরা প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের সকল শর্ত পূরন রয়েছে বলে সম্মেলনে জানানো হয়। এছাড়াও প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষে প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী সরকার প্রতিবন্ধীদের জন্য প্রতিটি উপজেলায় একটি করে বিশেষ বিদ্যালয় স্থাপনের ঘোষনা দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
বক্তব্যে প্রতিবন্ধীরা সমাজের যাতে বুঝা না হয়ে সাবলম্বী হয়ে চলতে পারে এই দৃষ্টিতে এলাকার প্রতিবন্ধীদের জন্য বাগমারা প্রতিবন্ধী সংস্থা নিজেস্ব অর্থায়নে প্রতিষ্ঠানে বিগত দিন ধরে স্কুলের যাবতী ব্যয়ভার করে আসছেন। প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি ও বিষহরা প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম সরকার বিষয়টি উপলুদ্ধিপূর্বক এলাকার একমাত্র স্কুলটি সরকারীকরণসহ সরকারের আর্থীক সহায়তার দাবি জানান।
এসময় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিষহরা প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের শিক্ষক সাহেব আলী, দুলাল হোসেন, আব্দুস সামাদ, মুরশেদা খাতুন, ইয়ামিন আলী প্রমূখ।
স/অ










