সদ্য প্রকাশিত
নাটোর

বাগাতিপাড়ায় বাবার অভিযোগে মাদকসেবী ছেলের এক বছরের জেল

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় বাবার অভিযোগে মাদকসেবী ছেলের এক বছরের জেল

বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় বাবার অভিযোগে রবসান জানি (১৯) নামের এক মাদকসেবী ছেলের এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

 

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানমের আদালত এ সাজা দেন।

 

স্থানীয় ও আদালত সুত্রে জানা যায়, উপজেলা সোনাপাতিল মহল্লার লিয়াকত আলী তার ছেলের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ করলে পুলিশ একই এলাকা থেকে মাদক সেবনের সময় রবসান জানিকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
পরদিন মঙ্গলবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
স/শ