সদ্য প্রকাশিত
নাটোর

যাত্রীবেশী ছিনতাইকারীদের ছুরিকাঘাত: বাগাতিপাড়ায় ইজিবাইক সমিতির বিক্ষোভ

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
যাত্রীবেশী ছিনতাইকারীদের ছুরিকাঘাত: বাগাতিপাড়ায় ইজিবাইক সমিতির বিক্ষোভ

বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় যাত্রীবেশী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শওকত আলী (৩৮) নামের অটোচালকের আহত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং সড়কে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইজিবাইক সমিতি। মঙ্গলবার সকালে উপজেলার বিহারকোল মোড় বাজারে প্রথমে এক মানববন্ধন করে তারা। পরে এক বিক্ষোভ মিছিল বের করে ইউএনও কার্যালয়ের সামনে সমাবেশ করে।

 
সমাবেশে উপজেলা ইজিবাইক সমিতির সভাপতি ইছাহাক আলীর সভাপতিত্বে বক্তব্য দেন নাটোর জেলা ইজি বাইক সমিতির সাংগাঠনিক সম্পাদক জীবন আলী, উপজেলা শাখার সাধারন সম্পাদক মুকুল সরকার, সাধারন জনগনের পক্ষে আবু রায়হান ও বায়েজিদ বোস্তামী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ বরাবর এক স্মারক লিপি প্রদান করেন তারা।

1-copy

বক্তারা শনিবার সন্ধ্যায় চার চিহ্নিত ছিনতাইকারী অটো ভাড়া নিয়ে গ্রামীন সড়কের ফাঁকা মাঠে চালক শওকতকে জবাই করে হত্যার চেষ্টা করা হয়েছিল উল্লেখ করে এর প্রতিবাদ জানান। এছাড়াও সড়কে নিরাপত্তাসহ সব অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন তারা।

 

উল্লেখ্য, ৫ নভেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার বারইপাড়া গ্রামের আলীমুদ্দিনের ছেলে অটোচালক শওকত আলীর অটো দয়ারামপুর যাওয়ার উদ্দেশ্যে চার ছিনতাইকারী ভাড়া নেয়। পরে ফেরার পথে দয়ারামপুর থেকে সোনাপুর হয়ে ছাতিয়ানতলা ফাঁকা মাঠে ছুরি দিয়ে জবাইয়ের চেষ্টা করে আহত করে চালক শওকতকে। এ ব্যাপারে আহতের চাচাতো ভাই আবু রায়হান বাদী হয়ে চার জনকে আসামি করে থানায় একটি মামলা করেছে।

 

এদিকে, ওই রাতেই উপজেলার যোগীপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মমিন (১৪), বাগাতিপাড়া গ্রামের স্বপন কুমারের ছেলে কবির কুমার (১৯) নামের দুইজনকে আটক করেছে পুলিশ। শওকত বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স/শ