রাবি প্রতিনিধি:
অসাম্প্রদায়িক সরকারের আমলে বারবার এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছে উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। তিনি বলেন, ‘আমাদের দেশ অসম্প্রদায়িক সরকারের হাত ধরে এগিয়ে যাচ্ছে। এ অসম্প্রদায়িক সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এভাবে বার বার হামলা মেনে নেয়া যায় না। আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার চাই দাবি করছি।’

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সমনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এই শিক্ষক সরকারের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, ‘আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জবাব চান, তারা দায়িত্বে থাকা সত্ত্বেও কীভাবে এ ধরনের হামলার ঘটনা ঘটে। এসব নিরাপত্তা বিঘিœতকারীদের কাঠোর হস্তে দমন করুন।’
ভারপ্রাপ্ত আহ্বায়ক ড. মো. জুলফিকার আলী, ‘শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হলে হবে না, প্রতিবাদ করতে শিখতে হবে। সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা এতদিন বলে এসেছি ধর্ম যার যার উৎসব সবার। কিন্তু এখন বলতে হবে ধর্ম যার যার, উপসনালয় রক্ষার দায়িত্ব সবার। সবাই এক সঙ্গে সকলের বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে।’
সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক রবিউল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ্ ও বাংলা বিভাগের অধ্যাপক সরকার সুজিত কুমার
স/আর










