সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

২ বছর ১১ মাসেই কুরআনের হাফেজ বগুড়ার চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০১৯১ মিনিট পড়া
২ বছর ১১ মাসেই কুরআনের হাফেজ বগুড়ার চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী তাসনিম তাইয়্যেবা পুষ্প। প্রতিদিন অল্প অল্প করে মুখস্ত করেছে পুরো কুরআন। ২ বছর ১১ মাসের একনিষ্ঠ প্রচেষ্টায় তাসনিম পবিত্র কুরআন মুখস্ত করে কৃতিত্বের সাক্ষর রাখে।

তাসনিম তাইয়্যেবা পুষ্প বগুড়ার ‘স্কুল অব দ্য হলি কুরআন’ প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির ছাত্রী। ২০১৫ সালে বগুড়া শহরে ‘স্কুল অব দ্য হলি কুরআন’ প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটি স্কুলের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কুরআন, আরবি ভাষা ও মাসআলা-মাসায়েল শিক্ষার সুব্যবস্থা রেখেছে। চার বছরের ব্যবধানে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক হাজার। স্কুল শিক্ষার পাশাপাশি এখন পর্যন্ত পাঁচজন শিক্ষার্থী পুরো পবিত্র কুরআন মুখস্ত করেছেন।

ইংরেজি ও আরবি শিক্ষার সমন্বয়ে আধুনিক, চরিত্রবান ও আল্লাহ ভিরু প্রজন্ম উপহার দিতেই জাতীয় শিক্ষা কারিকুলামের পাশাপাশি কুরআন ও আরবি ভাষা শিক্ষারব্যবস্থা রেখেছে স্কুলটি।

স্কুল কর্তৃপক্ষ ক্ষুদে শিক্ষার্থী তাসনিম তাইয়্যেবা পুষ্পের পবিত্র কুরআন মুখস্ত করায় তাকে সংবর্ধনা দিয়েছে। এর আগে গত ১৭ অক্টোবর ওরাকাতুস সাহারা নামে আরেক স্কুলছাত্রী পুরো কুরআন মুখস্ত করার সৌভাগ্য অর্জন করে।