নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে মটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত ৩ জন আহত হয়েছে। সোমবার সন্ধায় লিলি সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতরা হলেন, মটরসাইকেল চালক পবার নওহাটা এলাকার অব্দুল বারির ছেলে তামিম (২৫), মটরসাইকেল আরোহী কলেজ মোড় এলাকার আবুল কালাম আজাদের ছেলে সাখাওয়াত হোসেন (১৯) ও আবদুর রাজ্জাকের ছেলে হাসানুর রহমান (১৮)।
জানাগেছে, তারা তিন জন কোন এক কাজের জন্য রাজশাহীতে অাসছিলেন পথে লিলি হল এলাকায় মাইক্রোবাসের সাথে মুখো মুখি সংঘর্ষের গটনা ঘটে। এসময় তারা গুরতর আহত হয়। এসময় তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হয়। তাদের মাথায় গুরতর জখম থাকায় তাদের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাইক্রোবাসটি আটক করা হলেও তার চালক পালিয়ে যায়।
তবে মাইক্রোবাসের কোনো যাত্রী হতাহত হননি। আহতরা সবাই মোটরাসাইকেলের আরোহী ছিলেন বলেও জানান তিনি।
স/অ










