বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও শাহদৌলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক এবং বাঘা বুদ্ধি ও অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মরহুম আলী মুহাম্মদ হাশেমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাঘা বুদ্ধি ও অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে এই অনুষ্টান হয়েছে।

প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে আয়োজিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রের চিকিৎসক শাহরিয়ার কবির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, স্ব-উন্নয়নের প্রকল্প পরিচালক আবু বকর সিদ্দিক, মরহুমের সহর্ধমিনী মর্জিনা বেওয়া।
বিদ্যালয়ের পরিচালক সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মাজেদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক-কর্মচারি, এবং শিক্ষার্থী-অভিভাবক বৃন্দ। আলোচনা সভায় প্রবিন্ধীদের পরিচয় পত্র প্রদান, ফলজ চারা বিতরণ শেষে দোয়া পরিচালনা করেন মৌলানা আসিফ আহমেদ।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর বাঘা বাসস্ট্যান্ড এলাকার মিলিক বাঘা মহল্লার নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
স/অ










