সদ্য প্রকাশিত
রাজশাহী

দুর্গাপুরে ইউনিয়ন আ.লীগের সভাপতির ইন্তেকাল

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
দুর্গাপুরে ইউনিয়ন আ.লীগের সভাপতির ইন্তেকাল

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে উপজেলার নওপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ইয়াকুব আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

 

মৃত্যুকালে  তিনি ৩ কন্যা ও ১ পুত্র সন্তান ও নাতী নাতনী সহ অসংখ্য গুনাগুহী রেখে গেছেন। তিনি উপজেলার গোপালপুর গ্রামের মৃত ফারাজ উদ্দিনের ছেলে।

 

মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, ইয়াকুব আলী দীর্ঘদিন থেকে হার্ড ডায়াবেটিকস রোগে ভূগছিলেন। গত রোববার সকালে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল পোনে ৩ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

 

সোমবার রাত ১০টার দিকে মুরহুমের জানাযা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 

তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দুর্গাপুর উপজেলা আ.লীগের সভাপতি  উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক ও দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, পৌর আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ,সাধারণ সম্পাদক আজাহার আলীসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই সমবেদনা জানান।

স/শ