বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা উপজেলায় সন্ত্রাস ও জঙ্গি বিরোধী পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর থেকে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী একটি পদযাত্রা বের হয়।
পরে দুপুরে পদযাত্রাটি শুভডাঙ্গা ইউনিয়নের বাঁইগাছা উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছালে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু।

বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহার আলী, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার বিএসসি,শুভডাঙ্গা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাকিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক মাহাবুর রহমান,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক প্রভাষক আব্দুল জব্বার ও ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সম্পাদক আব্দুল মজিদ প্রমূখ।
স/শ










