সদ্য প্রকাশিত
রাজশাহী

বাগমারায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও প্রতিবাদ সমাবেশ

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
বাগমারায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও প্রতিবাদ সমাবেশ

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ৪ নং বড়বিহানালী ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যানর প্রার্থী রেজাউল করিম রেজার কর্মী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ইউনিয়নের ইসমাইলের মোড়ে এ উপলক্ষে এঅনুষ্ঠানের আয়োজন করা হয়।
বড়বিহানালী ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবু তাহের মাস্টারের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন রেজাউল করিম রেজা।
আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন,ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান,আজিজুর রহমান,সোলাইমান আলী হিরু, ইউনিয়ন যুবলীগের সভাপতি খন্দকার আব্দুল মতিন, ইউনিয়ন আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কবরী ইয়াসমিন,নবনির্বাচিত ইউপি সদস্য বাহার আলী,আবুল হোসেন,রিবল হোসেন,বাবু খামারু,মোজাহার হোসেন প্রমূখ।
সোহেল রানার পরিচালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জ্বল হোসেন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,সহ-সম্পাদক সান্টু,ভবানীগঞ্জ কলেজ ছাত্রলীগ সভাপতি নাদিরুজ্জামান মিলন,ছাত্রলীগ নেতা, মেহেদী,সাজেদুর,মুঞ্জু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গত ৩১ অক্টোবর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত উপজেলার ৪ নং বড়বিহানালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ নেতা হয়েও অন্য দলের পক্ষ নিয়ে নিজেদের প্রার্থীকে পরাজিত করার অভিযোগ তুলে। আ’লীগের মুখোশ পরে যারা দলের এতো বড় ক্ষতি সাধন করেছে তাদেরকে দল থেকে দ্রুত বহিস্কার করতে হবে।
এছাড়াও বক্তাগণ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.জাকিরুল ইসলাম সান্টুর পক্ষপাতিত্বের কারনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্তীর পতন হয়েছে বলে তারা অভিযোগ তুলেন। কর্মীসভায় আগামী দিনগুলোতে পরাজিত প্রার্থী রেজাউল করিম রেজা নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।

সমাবেশে মহিলারা হাতে হাতে ঝাটা তুল এর প্রতিবাদ জানান সেই সাথে একটি কুশ পুত্তলীকা দাহ করে।
স/শ