সদ্য প্রকাশিত
নাটোর

বাগাতিপাড়ায় দুই মিষ্টির দোকান মালিককে অর্থদণ্ড

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় দুই মিষ্টির দোকান মালিককে অর্থদণ্ড

বাগাতিপাড়া  প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় দয়ারামপুর বাজারের দুই মিষ্টির দোকান মালিককে অপরিচ্ছন্নতা, আধুনিক মাপযন্ত্র না থাকায় অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম এর আদালত এ দণ্ড দেন।
আদালত সুত্রে জানা যায়, উপজেলার দয়ারামপুর বাজারে এক অভিযান চালানো হয়। সেখানে মিষ্টিতে পোকামাকড় পাওয়াসহ অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি ও আধুনিক মাপযন্ত্র না থাকার অভিযোগে পদ্ম কলি মিষ্টান্ন ভান্ডারের মালিক মধুসুদনকে দুই হাজার টাকা ও হোটেল বসন্ত লতা এর মালিক গণেশ কে তিন হাজার টাকা অর্থদণ্ড দেন।

 

স/অ