নিজস্ব প্রতিবেদক:
আব্দুল খালেকের চাচাতো ভাই জেএমবি সদস্য লালন। তারা দুইজনের চলা ফেরা একসঙ্গেই ছিলো। জেএমবি সদস্য লালন জেলে থাকলে আবদুল খালেক প্রায় একা চলাফেরা করতেন। আর চাচাতো ভাই লালন বাড়িতে থাকলেই তার সঙ্গে চলাফেরা করতেন তিনি এমনটি বলছেন স্থানীরা।

চারঘাট থানায় (এসআই) মনিরুল ইসলাম বলেন, তার চাচাতো ভাই জেএমবি লালনকে পুলিশ ও র্যাব কয়েক বার আটক করে জেল হাজতে পাঠানো হয় ।
স্থানীয়রা আরো বলছেন, আবদুল খলেকেরা ৬ভাই। খালেকের বড় ভাই বিদেশে থাকেন। তিনি বাড়ি না থাকার সুবাদে খালেক সেই বিাড়িতে থাকতেন। তিনি প্রায় সব সময় তার ঘরের দরজা বন্ধ করে রাখতেন। বাড়ির আর অন্য সদস্যদের সেই ঘরে প্রবেশ করেতে দিতেন না। তার বাড়িতে বাহিরাগত লোকজনের আনাগনা ছিলো।
পুলিশের একটি সূত্র বলছে, জেমবি লালনকে এই বছরের গত ১১ জুন ৫টি হাত বোমা বিপুল পরিমাণ জিহাদি বইসহ গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত লালনের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সাথে সক্রিয়তার প্রমান রয়েছে। ৫টি ককটেল, কিছু জিহাদি বই, পোস্টার, হ্যান্ডবিল ও হাতে লেখা কাগজ পত্র উদ্ধার করা হয়।
এর আগে ২০০৬ সালে উক্ত লালন জেএমবির সদস্য হিসাবে র্যারের হাতে গ্রেফতার হয়। ওই সময় র্যাব সদস্যরা চারঘাট থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় ১০ বছরের সশ্রম কারা ভোগ করে কিছু দিন আগে সে বেরিয়ে আসে।
এর পর গত ১১ জুন তাকে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দুইটি মামলায় গ্রেফতার দেখিয়ে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডেরও আবেদন করা হয়েছিলো।
উল্লেখ্য, শনিবার রাত ৮টার দিকে পুঠিয়ার তাড়াশ এলাকার সোহরাব আলীর ছেলে জাহিদের বাড়িতে কয়েকজন মিলে বোমা তৈরী করছিলো। এসময় তাদের বোমা বিস্ফোরণ হলে খালেকের দুই হাতের কবজি উড়ে যায়। তার বাম চোখও ক্ষতিগ্রস্থ হয় বোমার স্প্লিন্টারের আঘাতে। এসময় বাকিরা আহত হলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ আবদুল খালেককে আটক করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
স/আ










