বিজ্ঞান ও প্রযুক্তি

ক্যাশব্যাক দিচ্ছে শাওমি

নিউজ ডেস্ক১৪ অক্টোবর ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশের ক্রেতাদের জন্য ছাড় অফার ঘোষণা করেছে শাওমি। অফারটিতে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

রেডমি নোট ৭ প্রোয়ের ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ভার্সনের ফোনে ছাড় পাওয়া যাবে ২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত।

এছাড়া, রেডমি ৭এ, রেডমি ৭, রেডমি ওয়াই৩ ও রেডমি নোট ৭এস মডেলের নির্দিষ্ট ভ্যারিয়েন্টের স্মার্টফোন কিনে ছাড় পাওয়া যাবে ১ হাজার টাকা।

স্মার্টফোন কেনার পর ছাড়ের পরিমাণ জানতে গ্রাহককে MINB<space> IMEI1 লেখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত চলবে অফারটি।