সদ্য প্রকাশিত
রাজশাহী

২২ দিন ধরে নিখোঁজ নগরীর হোমিও চিকিৎসক

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
২২ দিন ধরে নিখোঁজ নগরীর হোমিও চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক:

আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন রাজশাহীর হেতেম খাঁ এলাকার হোমিও চিকিৎসক শেখ লতিফুল খাবির আনোয়ার (৪৫)। দ্রুত শেখ লতিফুলের সন্ধান দাবি করেছে পরিবার।

 

নিখোঁজ লতিফুল খাবির নগরীর হেতেম খাঁ এলাকার কুদরত ইলাহী সারোয়ারের ছেলে। এ ঘটনার পরদিন ১৮ অক্টোবর নগরীর বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী নাসরিন সুলতানা।

 

নাসরিন সুলতানা বলেন, গত ১৭ অক্টোবর হেতেম খাঁ এলাকার নিজ ডাক্তারী চেম্বারে ছিলেন লতিফুল খাবির। এদিন সন্ধ্যা ছয়টায় ৫ থেকে ৬জন অজ্ঞাত ব্যক্তি আমার স্বামীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পরিচয় জানতে চাইলে তারা নিজেদের প্রশাসনের লোক বলে পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে করে স্বামীকে উঠিয়ে নিয়ে যায়।

 

এরপর নগরীর সব থানা ও ডিবি অফিসে খোঁজ করে তাকে না পেয়ে পরদিন থানায় জিডি করি। তুলে নিয়ে যাওয়ার পর থেকে তার আর খোঁজ না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছি। আমার স্বামীর সন্ধান দিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর অনুরোধ করছি।’

স/আর