মোহনপুর প্রতিনিধি:
মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ৩ টায় সুইড বাংলাদেশ মোহনপুর শাখার শুভ উদ্ধোধন করা হয়।
নাকইল আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার তপন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুর- ৩ আসনের এমপি আয়েন উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের উদ্যোক্তা সানজিদা রহমান রিক্তা।
উদ্ধোধক ছিলেন সুইড বাংলাদেশ ঢাকা এর মহা সচিব যওয়েহারুল ইসলাম মামুন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুস সালাম পি.পি, সাধারন সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, উপজেলা নিবার্হী কর্মকর্তা আলমগীর কবির,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম কুমার,সুইড রাজশাহী কল্পনা সাহা, মোশারফ হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন,প্রচার সম্পাদক খ.ম শামসুল ইসলাম, প্রধান শিক্ষক শহিদুল আলম, মহিলালীগের সভাপতি ডলি খাতুন, আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া খাতুন সীমাসহ শিক্ষার্থী অভিভাবকসহ এলাকার সুধীজন।
স/শ
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক আব্দুল মান্নান।










