বাগমারা প্রতিনিধি:
বাগমারায় ভরাডুবি জেনেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আকবর হোসেন মল্লিক। এমন টি উল্লেখ করে শনিবার বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীপুর ইউনিয়ন আ’লীগ মনোনীত নবনির্বাচিত চেয়ারম্যান মকবুল হোসেন মৃধার ভাই ইউনিয়ন আ’লীগের প্রধান নির্বাচন এজেন্ট আশরাফুল ইসলাম মৃধা।
তিনি বলেন আকবর হোসেন মল্লিকের ওই অভিযোগকে মিথ্যা ভিত্তিহীন ও নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে সরে দাঁড়ানোর অপকৌশল গ্রহণ করেন।

গত ৩১ অক্টোবর নির্বাচনের আগের দিনে বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত আবেদন করে তার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দেন। ওই আবেদনে তিনি তার প্রতিপক্ষ আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী শ্রীপুর ইউপি’র বর্তমান নবনির্বাচিত চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা ও তার পুত্র মনিরুজ্জামান সোহাগের বিরুদ্ধে তাকে হুমকি দেওয়া, ভয়ভীতি প্রদর্শন এমনকি প্রকাশ্যে অস্ত্র নিয়ে তাকে ও তার কর্মী সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ করেন।
পরে ওই নির্বাচন থেকে আকবর হোসেন মল্লিক নিজেকে প্রত্যাহর করে নিলে বিপুল ভোটে জয়লাভ করেন মকবুল হোসেন মৃধা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রভাষক আসাদুজ্জামান, ইউনিয়ন যুবলীগ নেতা মোজাফ্ফর হোসেন,অধ্যাপক রেজাউল করিম, যুবলীগ নেতা জিল্লুর রহমান,নাজমুল হোসেন,ফারুক হোসেন প্রমুখ।
স/শ










