সদ্য প্রকাশিত
রাজশাহী

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে : আরএমপি কমিশনার

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে : আরএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর শাহমখদুম মেডিক্যাল কলেজের হলরুমে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)  কমিশনার মো. শফিকুল ইসলাম, বিপিএম।

তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।  জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে কোন তথ্য থাকলে তা পুলিশকে জানাতে। পুলিশ সব সময় সাধারণ মানুষের নিরাপত্তাসহ সকল কাজে নিয়জিত রয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে বিরুদ্ধে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের সচেতন থাকার জন্য বিভিন্ন পরামর্শ দেন।

সভাপতিত্ব করেন, অধ্যাপক ডা. হাসানুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, ডিসি (পশ্চিম) একেএম নাহিদুল ইসলাম, শাহমখদুম মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান স্বাধীন, বোয়ালিয়া থানার এসি মো. ইবনে মিজান, সদর এসি মো. ইফতে খায়ের আলম প্রমুখ।  এসময় মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স/আর