সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় ভ্যান চালককে ছিনতাই

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় ভ্যান চালককে ছিনতাই

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ছিনতাইয়ের শিকার হয়েছে অটো ভ্যান চালক নুরুল ইসলাম। শুক্রবার রাত ১১টার দিকে বাঘা-চারঘাট সড়কের দেবত্ব বিনোদপুর নামকস্থানে এই ঘটনা ঘটে।

 

জানা যায়, উপজেলার ছাতারী গ্রামের শাহাজান আলীর ছেলে নুরুল ইসলাম (৫০) মনিগ্রাম বাজারে যাত্রী রেখে এই সড়ক দিয়ে নিজ বাড়ি ফিরছিল। এ সময় সে ওই স্থানে পৌছলে ছিনতাইকারীরা তার পথরোধ করে ভ্যান কেড়ে নেওয়ার চেষ্টা করে। সে ভ্যান দিতে না চাইলে তাকে চাকু দিয়ে আঘাত করে। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পটকা ফাটিয়ে ভ্যান রেখে পালিয়ে পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে ভর্তি করেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নিব।

স/শ