বাগমারা প্রতিনিধি:
সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগমারায় ৪৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
এই উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সফল সমবায় সংগঠনকে সনদপত্র প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভবানীগঞ্জ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু ও সহকারী কমিশনার(ভুমি) আলমগীর হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমবায় অফিসের সহকারি পরিদর্শক আবুল খায়ের, আতিয়ার রহমান সহ স্থানীয় সমবায় সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে সাফল্যজনক ভুমিকার জন্য কোলাবিল মৎস্যজীবি সমবায় সমিতি লি:, দিগন্ত সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি:, বন্ধু বহুমুখী সমবায় সমিতি লি:, পোড়াকয়া পূর্বপাড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি:, সেবা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:, বাগমারা শিক্ষক কর্মচারী সমবায় সমিতি লি:, আত-তিজারা কর্মচারী সমবায় সমিতি লি:, সূর্যমূখী মহিলা সমবায় সমিতি লি:, গুনিয়াডাঙ্গা কৃষক সমবায় সমিতি লি: ও উত্তর জামালপুর বিত্তহীন সমবায় সমিতি লি: এর পরিচালকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
স/শ










