সদ্য প্রকাশিত
রাজশাহী

পুঠিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলার ৪৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে পুঠিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্দোগে শনিবার সকালে এক সমবায় র‌্যালি উপজেলা চত্তর থেকে বের হয়।

 

র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে দিবসটির শুভ উদ্বোধন করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ আব্দুল ওয়াদুদ দারা এম.পি।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আনোয়ারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নৃপেন্দ্র নাথ দাস, কৃষি কর্মকর্তা মুনজুর রহমান, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ গোলাম ফারুক, এ্যাডঃ আঃ সামাদ, সমবায় সহকারী মোফাচ্ছের আলী প্রমূখ।

স/অ