গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ৪৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন হয়েছে। এ উপলক্ষে গোদাগাড়ী উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম রুমে আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামান, গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা সমবায় অফিসার আজিজুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে যুব মহিলা ও পুরুষদের ক্রেস্ট প্রদান করা হয়।
স/অ










