সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

নন্দীগ্রামে নানা আয়োজনে মীনা দিবস পালিত

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০১৯১ মিনিট পড়া
নন্দীগ্রামে নানা আয়োজনে মীনা দিবস পালিত

নন্দীগ্রাম প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে মীনা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।

র‌্যালীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, আশরাফ আলী, সিরাজুন্নেসা, উর্মি তালুকদারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক গণ উপস্থিত ছিলেন।

পরে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মীনা দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

স/অ