সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় রাস্তায় মিলল ১০ বস্তা ছেঁড়া টাকা

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০১৯১ মিনিট পড়া
বগুড়ায় রাস্তায় মিলল ১০ বস্তা ছেঁড়া টাকা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার শাহজাহানপুরে রাস্তার পাশে ও ডোবায় পড়ে থাকা বিপুল পরিমান কুচি (কাটা) করা টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত ১০ বস্তা কেটে ফেলা টাকা উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কোথা থেকে কিভাবে এখানে এসব কাটা টাকা এলো তা স্থানীয়রা বলতে পারেনি।

স্থানীয়রা জানায়, উপজেলার জালশুকা গ্রামের রাস্তার পাশে মঙ্গলবার সকালে এলাকাবাসী বিপুল পরিমাণ ছেঁড়া টাকার নোট দেখতে পেয়ে পুলিশে খবর দেন। কাটা টাকার খবর পেয়ে গ্রামের শতশত মানুষ এসে সেখানে ভিড় জমায়। খবর পেয়ে পুলিশও চলে আসে।

শাহজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন বলেন, এগুলো কোনো ব্যক্তির ফেলে যাওয়া টাকা নয়। ছেঁড়া টাকাগুলো ব্যাংকের পরিত্যক্ত হতে পারে।