রাজশাহীর খবর

প্রায় ২ বছর ধরে নিখোঁজ শিবগঞ্জের সুমন রেজা

নিউজ ডেস্ক১৭ জুলাই ২০১৬১ মিনিট পড়া

ভ্রাম্যমান প্রতিনিধি:
এক বছর নয় মাস ধরে নিখোঁজ রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের আট রশিয়া গ্রামের রকিব আলীর ছেলে সুমন রেজা (২০)। এনিয়ে নিখোঁজের পাঁচ দিন পর গত ২৬/১০/১৪ তারিখে সুমন রেজার পিতা শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন।
নিখোঁজ সুমন রেজার পিতা রকিব আলী জানান, তার ছেলে সুমন রেজা গত ২১/১০/২০১৪ তারিখ সন্ধ্যার সময় বাড়ি থেকে আট রশিয়া বাজার যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। পরবর্তীতে সে আর বাড়ি ফিরে আসেনি। এমনকি পরিবার ও আত্মীয়স্বজন কারো সাথে যোগাযোগও করেনি। সে নিখোঁজ হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

index copy
তিনি আরও জানান, সুমন রেজা ১৯৯৬ সালে নিজ গ্রামে জন্মগ্রহণ করে। বাবা-মায়ের তিন সন্তানের মধ্যে সুমন রেজা সবার বড়। তার এক ছোট ভাই ও এক বোন রয়েছে। সে ২০১২ সাথে আট রশিয়া উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করে। পরে রাধাকান্তপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, শিবগঞ্জে যারা নিখোঁজ রয়েছে তাদের বিষয়ে পরিবারের সাথে আলাপ আলোচনা করে খোঁজ খবর নেয়া হচ্ছে।
স/