সদ্য প্রকাশিত
নাটোর

লালপুরে চুরির দায়ে যুবকের কারাদণ্ড

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
লালপুরে চুরির দায়ে যুবকের কারাদণ্ড

লালপুর প্রতিনিধি:

নাটোরের লালপুরে উপজেলার ঐতিহ্যবাহী বুধপাড়ার কালী মেলায় চুরির দায়ে সুমন আলী (২৮) নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম প্রদান করেছে ভ্রাম্যামান আদালত।

 

বৃহস্পতিবার লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট নজরুল ইসলামের ভ্রাম্যমান আদালত এ কারাদণ্ডাদেশ প্রদান করে। সে উপজেলার শাদীপুর গ্রামের আলাউদ্দিনের পুত্র।

 

পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার বুধপাড়ায় দেশের বুহত্তম কালীপূজা ও কালীমেলায় সুমন চুরির চেষ্টাকালে জনতা তাকে ধরে পুলিশে দেয়।
বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত উক্ত সাজা প্রদান করেন।

স/শ