সদ্য প্রকাশিত
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
আন্তর্জাতিক

বন্ধুত্বের জন্য এক ভারতীয় ও এক পাকিস্তানির লড়াই

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
বন্ধুত্বের জন্য এক ভারতীয় ও এক পাকিস্তানির লড়াই

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২০১১ সালে নিউইয়র্কে গ্র্যাজুয়েট প্রোগ্রামে দেখা পূরবী থ্যাকার ও সারাহ মুনিরের। সেই থেকে দুজনের সখ্য। একসময় দুজনেই দুজনের প্রিয় বন্ধু হয়ে ওঠেন।

আগামী মাসে মুম্বাইয়ে পূরবীর বিয়ে। সেখানে নিমন্ত্রণ জানিয়েছেন প্রিয় বান্ধবী সারাহকে। কিন্তু বিধিবাম। ভারতীয় কনস্যুলেট তাঁকে ভিসা দেয়নি। কারণ, সারাহ একজন পাকিস্তানি। এ খবর পাওয়ার পর মন ভেঙে যায় পূরবীর। ভারতীয় বংশোদ্ভূত পূরবী নিউইয়র্কে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেন। ব্লগ লেখেন। এ নিয়ে আজ বৃহস্পতিবার এএফপি এক প্রতিবেদন প্রকাশ করে।

পূরবী তাঁর পোস্টে লেখেন ‘যুদ্ধ, ধর্ম, অভিন্ন ইতিহাস, জাতীয়তা, এমনকি ক্রিকেট খেলাও আমাদের বন্ধুত্বের মাঝে আসেনি। এই ভিসা আবেদন প্রত্যাখ্যানের আগে আমার মাথাতেই আসেনি যে ঘৃণ্য ও ভয়ের এই রাজনীতি আমাদের সাধারণ মানুষের মধ্যে বিভক্তি তৈরি করতে পারে!’
পূরবী প্রশ্ন রাখেন, ‘দুই দেশে জন্ম বলে আমাদের বন্ধুত্বে এত প্রতিবন্ধকতা কেন?’

পূরবী গেটসারাহইন্ডিয়া হ্যাশট্যাগ দিয়ে টুইটারে প্রচার চালিয়েছেন। এরই মধ্যে এটি কয়েক হাজার শেয়ার হয়েছে ও লাইক পড়েছে। এমনকি সীমান্তের দুই পাশে এ নিয়ে প্রতিবেদনও হয়েছে। পূরবী এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের দৃষ্টি আকর্ষণ করে টুইটারে ট্যাগ করেন। দ্রুত তাঁকে সহযোগিতা করতে অনুরোধ জানান।

ভারতের বিরোধীদলীয় নেতা শশী থারুরও এই বন্ধুত্বের প্রতি সমর্থন জানিয়ে টুইট করেছেন। তিনি সুষমা স্বরাজকে এ ক্ষেত্রে লাল ফিতার দৌরাত্ম্য দূর করতে অনুরোধ জানান। বলেন, ‘যিনি (সারাহ) এরই মধ্যে দুইবার ভারত সফর করেছেন, তিনি কোনো হুমকি হতে পারেন না।’ কংগ্রেসের এই নেতা পূরবীকে বিয়ের আগাম শুভেচ্ছা জানান।

পূরবী আশা করেন, ঘৃণাকে হারিয়ে ভালোবাসার জয় হবে। তিনি বলেন, ‘আমাদের জন্য এটি খুব সাধারণ চাওয়া। আমরা সবচেয়ে ভালো বন্ধু। আশা করি, আমাদের সরকারও তা বুঝবে।’

দুই বন্ধু পূরবী থ্যাকার ও সারাহ মুনিরের আনন্দঘন এক মুহূর্ত। ছবিটি সারাহর টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়াচিরশত্রু হিসেবে পরিচিত ভারত-পাকিস্তানের মধ্যে দু-তিন মাস ধরে গোলাগুলি ও উত্তেজনা বিরাজ করেছে। ঘটনার শুরু গত ১৮ সেপ্টেম্বর থেকে। সেদিন ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরির সেনাছাউনিতে জঙ্গি হামলায় দেশটির ১৯ সেনা নিহত হয়। এ ঘটনার পর থেকে নিয়ন্ত্রণরেখা জুড়ে (এলওসি) উভয় দেশের সেনাদের মধ্যে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে। উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতির লঙ্ঘন এবং ‘বিনা উসকানিতে গোলাগুলির’ অভিযোগ তুলছে।

সূত্র: প্রথম আলো