পুঠিযা প্রতিনিধিঃ
পুঠিয়া ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে সোহান নামের এক জেএসসি পরীক্ষার্থী। সোহান উপজেলার ধোপাপাড়া গ্রামের সাইফুলের ছেলে ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, গতকাল বুধবার রাত ৮টার সময় সোহান শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে তার বাড়ির কাছের ব্রাক স্কুলের পিছনে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির আর্ত চিৎকারে এলাকাবাসী ছুটে এলে সে পালিয়ে যায়।

পরে শিশুটিকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে রামেক হাসপাতালে প্রেরণ করে।
আজ বৃহম্পতিবার শিশুটির বাবা বাদী হয়ে পুঠিয়া থানায় একটি ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানায়, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
স/শ










