শাহারিয়ার রহমান রকি, ঝিনাইদহ:
ঝিনাইদহের পোতাহাটি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ইমন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার বড়াই গ্রামের মাজিদুল হকের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার সিল্কসিটি নিউজকে জানান, জেলার সদর উপজেলার নগরবাথান বাজার থেকে ইমন তেলের ব্যারেল বোঝাই আলম সাধুর উপর বসে চুয়াডাঙ্গা জেলার দশমাইল বাজারে যাচ্ছিল।
এ সময় পোতাহাটি নামক স্থানে পৌছালে সে আলম সাধুর উপর থেকে রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। লাশ ঝিনাইদহ সদর হাসপাতালে রাখা হয়েছে।
স/আর










