সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় একজনের পা কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ

নিউজ ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০১৯১ মিনিট পড়া
বগুড়ায় একজনের পা কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়া সদর উপজেলায় একজনের পা হাঁটুর নিচ থেকে কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। আহত হাবিল মিয়া (৪৫) বগুড়া সদর উপজেলার চান্দুপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। বর্তমানে হাবিলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান এ ব্যাপারে বলেন, হাবিল ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী। এসব নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধ রয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাবিল ও তার সহযোগীরা চান্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাঁশঝাড়ে মাদক সেবন করছিল।

তিনি আরো বলেন, প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালায়। হাবিলের সহযোগীরা পালিয়ে গেলেও তারা হাবিলকে রাম দা দিয়ে কুপিয়ে আহত করে। তারা তার ডান পা হাঁটুর নিচ থেকে কেটে বিচ্ছিন্ন করে ফেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরো বলেন, এ ঘটনায় হাবিলের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে। হাবিলের বিরুদ্ধেও অন্তত আটটি মামলা রয়েছে। চারটি মাদকের আর অন্য চারটি ছিলতাই ও মারধরের মামলা বলেও জানান তিনি।