নিজস্ব প্রকিবেদক, নাটোর:
নাটোরে পানিতে ডুবে পৃথক ঘটনায় দুই শিশু মারা গেছে। নিহতরা হলো, সদর উপজেলার সিঙ্গারদহ এলাকায় সিঙ্গারদহ গ্রামের জাহিদুর রহমানের দুই বছরের ছেলে বায়েজিদ ও বড়াইগ্রাম উপজেলার ফুলবতি গ্রামের সোলায়মান হোসেনের দুই বছরের শিশু সন্তান সোয়াইব হাসান।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, বুধবার দুপুরের দিকে সদর উপজেলার সিঙ্গারদহ গ্রামে দুই বছরের শিশু বায়েজিদ খেলার ফাঁকে বাড়ির পাশের ডোবার পানিতে তলিয়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় বড়াইগ্রামে ফুলবতি গ্রামে সবার অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায় শিশু সোয়াইব। অনেক খোজাখুজির পর রাতে পানির ওপর ভেসে উঠলে ওই ডোবা থেকে সোয়াইবের মৃত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স/আর










